ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তাহেরপুরের গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ৪৪৩ বার পঠিত
তাহেরপুরের গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল। প্রচলিত রয়েছে ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দূর্গোৎসবের প্রচলন করেন তাহেরপুরের তৎকালীন রাজা কংস নারায়ণ রায় বাহাদুর।

প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুর রাজবাড়ীতে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির থেকে শারদীয় দুর্গা পূজা শুরু করেন। দূর্গা পূজা এবং রাজার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে রাজার সেই মন্দিরে স্থাপন করেছেন অষ্টধাতু দিয়ে ব্রোঞ্জ এর তৈরি প্রতীমা।

আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২”। মিলনমেলায় আগত ভারতীয় অতিথিগণ ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি সকালে তাহেরপুরের সেই গোবিন্দ মন্দির এবং ভারতীয় উপমহাদেশের প্রথম শারদীয় দুর্গামন্দির স্থল পরিদর্শন করবেন।

ভারতীয় প্রতিনিধিদলের মন্দির পরিদর্শন উপলক্ষে ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে মন্দিরটি। প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হবে রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের ইতিহাস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa