ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তানোরে বিদ্যুৎতের শর্টসার্কিটে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
তানোরে বিদ্যুৎতের শর্টসার্কিটে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

রাজশাহীর তানোরে বসতঘরে পল্লী বিদ্যুৎতের শর্টসার্কিটে একই পরিবারের শিশুসহ ৩ জন গুরুত্বর দগ্ধ হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রæয়ারী) রাত ১২টারদিকে উপজেলার যোগীশো গ্রামের এ দুর্ঘটনা ঘটে। ওই রাতেই স্থানীয়রা আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তাঁরা বার্ন ইউনিটের ৬নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক । দগ্ধ হলো উপজেলার যোগীশো গ্রামের আবদুল হাকিমের ছেলে মাসুদ রানা (১৮), আবদুর রাজ্জাকের শিশু ছেলে আবদুল ওয়াহীদ (৮) ও তার মা আদরী খাতুন (২৮)।

এদিকে স্থানীয়রা জনান,  বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের আগুনে বসতঘর থাকা মালামাল পুড়ে ছাই হয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)কামরুজ্জামান মিয়া ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জোহুরুল ইসলাম বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, আদরী স্বামী পরিত্যক্তা একনারী। তিনি তার পিতার বাড়িতে ছোট ভাই মাসুদও ছেলে ওয়ালীদকে নিয়ে বাসবাস করতো। সেই বসতঘরের বাড়িতে পল্লী বিদ্যুৎতের সমিতির (পবিস) একটি লাইন ছিলো। শুক্রবার রাত ১২টার সময় বসতঘরে বিদ্যুৎ শর্টসার্টিক হয়ে আগুন লেগে যায়। এমন সময় তারা ঘরের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিলো । ঘরে আগুন লাগার টের পেয়ে তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। তাদের এমন চিৎকারে এলাকাবাসিরা এগিয়ে এসে গুরুত্বর অবস্থায় বসতঘরে মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করে। এবং তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে গুরুত্ব অবস্থায় তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এনিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন,বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে একই পরিবারের ৩জনের আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে মাসুদ, আদরী ও শিশু সস্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দগ্ধারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa