আগামী ২৬ শে ফেব্রুয়ারি শনিবার টিকা প্রধানের বিশেষ কর্মসূচি চলছে, সারা দেশে এক দিনে এক কোটি মানুষকে করোনার টিকার ১ম ডোজ দেওয়া হবে, এর মধ্যে দিয়ে শেষ হবে টিকার ১ম ডোজ দেওয়ার কাজ, পরে ২য় ও বুস্টার ডোজ দেওয়া হবে, ঐ দিন বিয়ানীবাজার উপজেলার ১০ সহস্রাধিক লোককে টিকার আওতায় আনার পরিকল্পনা। জানাযায় বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সভা কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম পল্লব,সভায় জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার ১ম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার,সে জন্য ২৬ ফেব্রুয়ারির আগে ১ম ডোজ টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে, এ সময় যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই, তারাও সরাসরি হাসপাতাল ও টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন, কেন্দ্রে মুঠোফোন নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে,এসব ব্যক্তিকে একটি টিকার কার্ড দেওয়া হবে এবং সে কার্ড নিয়ে তারা দ্বিতীয় ২য় ডোজ টিকা নিতে পারবেন।
২৬ ফেব্রুয়ারির টিকাদান কর্মসূচি প্রসঙ্গে সভায় বলা হয়, সেদিন প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থাপন করা হবে,কেন্দ্রগুলো স্কুল, ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য কেন্দ্রে হতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা এসব স্থান নির্ধারণ করবেন,পৌরসভা এলাকায় ৩টির অধিক কেন্দ্র স্থাপন করা হবে, সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও টিকা দিতে উপজেলায় ভ্রাম্যমাণ দল থাকবে, ঐদিন টিকা পেতে কোনো রকম নিবন্ধন লাগবে না,জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিছুই লাগবে না, আবার কেউ নিবন্ধন করে এলেও অসুবিধা নেই,সেদিন নিয়মিত টিকা কেন্দ্র গুলোতেও টিকা দেওয়া হবে।
সরকারের এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা চাওয়া হয়েছে, এদিকে শনিবার পৌরশহরের ৩টি অস্থায়ী কেন্দ্রে ভ্রাম্যমান পদ্ধতিতে টিকা প্রদান করা হবে,শুধুমাত্র নাম ও মোবাইল ফোন নাম্বার নিবন্ধন করে এ টিকা নিতে পারবেন সংশ্লিষ্টরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোওয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, পৌরসভার প্যানেল মেয়র-১ ছায়ফুল আলম ঝুনু, ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান তুতিউর রহমান, চেয়ারম্যান জালাল উদ্দিন, চেয়ারম্যান দেলওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আল (মামুন) চেয়ারম্যান আমান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশিদুন নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান প্রমুখ।