ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১২ দিনপর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ২৮০ বার পঠিত
১২ দিনপর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিট। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এক দিন আগেও হাসপাতালের এই ইউনিটে চারজন প্রাণ হারান। তারা মারা যান প্রাণঘাতী করোনা সংক্রমণে। সর্বশেষ গত ৪ ফেব্রæয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। এরও আগে ১৮ জানুয়ারিও মৃত্যুশূন্য ছিল হাসপাতালের এই ইউনিট।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন। বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা ধরা পড়েছে।
রাজশাহী জেলার ১৬৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। একই ল্যাবে নাটোরের ১০২টি নমুনা পরীক্ষায় ২১টিতে এবং জয়পুরহাটের ১৪টি নমুনা পরীক্ষায় একটিকে করোনা ধরা পড়েছে। এর মধ্যে নাটোরে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ এবং জয়পুরহাটে ৭ দশমিক ১৪ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa