ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ২৭৮ বার পঠিত
কাজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জের কাজিপুরে উদ্বোধন করা হলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। ১৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মাইজবাড়ি ইউনিয়নের এম মনসুর আলী ইকো পার্ক সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কাজিপুর তথা সিরাজগঞ্জের স্বপ্নদ্রষ্টা যার অবদানে নির্মিত এই স্বাস্থ্য কেন্দ্র প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সুযোগ পুত্র সিরাজগঞ্জ – ১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ মোঃ খাদেমুল ইসলাম। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল। ঠিকাদারি প্রতিষ্ঠান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ শওকত হোসেন এর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল- মোমেন,মাইজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন,কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব । অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাক্তার চিত্রা ঘোষ,ডাঃমোঃ পারভেজ শেখ, জেলা ফ্যাসিলেটর মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম, ইউনিয়ন আঃলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa