ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ২৭৩ বার পঠিত
রামেক হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

এদের মধ্যে দুজন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া একজন নাটোর এবং একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত এক দিনে রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জন মারা গেছেন। এই চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিনজন পুরুষ। চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী।
বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa