বরগুনা সদর উপজেলায় গগন ব্র্যাক অফিসের সামনে অলি আহমেদ (২০) নামে এক মোটরসাইকেল প্রতিবন্ধী সাইকেল চালককে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে বারোটায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি আহমেদ (২০) ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটার দিকে অলি আহমেদ বরগুনা সদর মোটরসাইকেল স্ট্যান্ড থেকে বাবার মোবাইল ফোন পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। ব্র্যাক অফিসের সামনে আসলে পার্শ্ববর্তী রাস্তা থেকে মূল সড়কে হঠাৎ বাইসাইকেলে রাস্তা ওভারটেক করে বাড়ির উদ্দেশে যেতে চায় ইমরান। এতে মটরসাইকেল চালক অলি আহমেদ সাইকেল চালক ইমরান কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। আহত ইমরান (১৭) বরগুনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ওবায়দুলের ছেলে। ওবায়দুল বরগুনা জেলা জজ কোর্টে চতুর্থ শ্রেণীর কর্মচারী।
স্থানীয়রা আহতাবস্থায় মটরসাইকেল চালকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিলে অলি আহমেদ কে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। অলি আহমেদের মৃত্যুর খবর শুনে ইমরানকে নিয়ে সটকে পড়েন তার মা। বরগুনা থানার এসআই দেবাশীষ ফার্মেসি থেকে তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বরগুনা সদর হাসপাতালে জরুরী বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মামুন বলেন, দুর্ঘটনার পরে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি আসার আগেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। বরগুনা সদর সার্কেল মেহেদী হাসান বলেন, যেহেতু দুর্ঘটনা,মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
