ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ভালোবাসা দিবসে অসহায়দের পাশে সামিউল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৪৬ বার পঠিত
ভালোবাসা দিবসে অসহায়দের পাশে সামিউল

বিশ্ব ভালোবাসা দিবসে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার সামিউল গোলাপ, পলাশ, জবা ও অর্কিড ফুলের একেকটি স্টিক। স্টিকে রাবার দিয়ে পেঁচানো টাকার নোট। খুঁজে খুঁজে এসব স্টিক ধরিয়ে দিচ্ছেন ভিক্ষুক, চর্মকার ও রিকশাচালকসহ অসহায়দের হাতে। কুমিল্লায় এভাবেই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছেন সামিউল আলম জাহেদ নামের এক যুবক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর টমছম ব্রিজ, কান্দিরপাড়, ফৌজদারী, রাজগঞ্জ ও চকবাজার এলাকা ঘুরে তাদের হাতে বিশেষ এ উপহার তুলে দেন।

ব্যতিক্রমী এমন উপহার পেয়ে খুশি হন অসহায় ব্যক্তিরা। অনেকে আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরেন সামিউলকে। কেউ কেউ দুই হাত ওপরে তুলে তার জন্য দোয়া করেন।

যুবক সামিউল আলম জাহেদ বলেন, ‘গতবছর থেকে বিশেষ এই দিনটি আমি ভিন্নভাবে উৎযাপন করে থাকি। গেল বছর এদিনে পথশিশুদের ফুল, চকলেট ও দুপুরের খাবার খাইয়ে এবং কেক কেটে দিনটি উৎযাপন করেছি। এবার নিম্নআয় ও অধিকারবঞ্চিতদের খুঁজে বের করে আমার পক্ষ থেকে ক্ষুদ্র এ উপহার তাদের হাতে তুলে দিয়েছি। এতে তারা যেমন খুশি হয়েছেন, উপহার দিতে পেরে আমিও মহান রবের কাছে শুকরিয়া আদায় করেছি। আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সামিউল আলম জাহেদ এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী-২০২১-এ চকের তৈরি ভাস্কর্য তৈরি করে জাতীয় পুরস্কার লাভ করেন।

তিনি বর্তমানে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কুমিল্লা শহরতলীর চান্দপুর এলাকার মো. শহিদুল আলমের ছেলে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa