ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে শিক্ষার্থীদের২য় ডোজ টিকাদান কর্মসূচি শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
কাজিপুরে শিক্ষার্থীদের২য় ডোজ টিকাদান কর্মসূচি শুরু

দেশে আবারও ধীরে ধীরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২- ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি ২য় ডোজ শুরু করা হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা ডাক বাংলা মিলনায়তনে ১৪ ই ফেব্রুয়ারি সকালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল ও মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা বেগম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেনসহ অনেকে ।এ সময় ডাঃ মোমেনা পারভীন মেঘাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কর্মসূচি শুরু করেন। এই টিকাদান কার্যক্রমের জন্য উপজেলা ডাক বাংলা মিলনায়তনে আলাদা ভাবে চারটি বুথের মাধ্যমে পরিচালিত হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে । ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৮৫৫২ জন শিক্ষার্থীকে ১ম ডোজ দেওয়া হয়েছিল।তাদেরকে আবার ২ য় ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। কেউ যাতে বাদ না পরে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতা করার আহবান জানান। স্বাস্থ্য বিধি মেনে ছেলে ও মেয়েদেরকে পর্যায়ক্রমে টিকার জন্য আলাদা বুথের ভেতরে ঢোকানো হয়।তিনি আরও জানান কাজিপুরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa