ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ২৪৮ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে এই দুজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় একজন মারা গেছেন। তিনি রাজশাহীর বাসিন্দা। অপরজন মারা গেছেন করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায়। তিনি নাটোর জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় একজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।
এই দুজন ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। মারা যাওয়া দুইজনই নারী। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন।
করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।
বর্তমানে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে রোববার (১৩ ফেব্রæয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৪০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২২টিতে। একই দিনে রামেক ল্যাবে ২৫৩টি নমুনা পরীক্ষায় ৪৬টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ১৭৮টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৩টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ৭৮টি নমুনা পরীক্ষায় ২৩টিতে করোনা ধরা পড়েছে।
জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa