ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এইচ এসসিতে জিপিএ-৫ পেলো ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ৩৫৯ বার পঠিত
এইচ এসসিতে জিপিএ-৫ পেলো ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

২০২১ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। ১১ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। রোববার দুপুর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

১১ শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বরিশাল বোর্ডে পরীক্ষায় পাসের হার ৯৫.৭৬ ভাগ। অপরদিকে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন নয় হাজার নয় শ’ ৭১ জন।

সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.৮০ ভাগ। মোট চার হাজার সাত শ’ ৩১ জন এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭.৪৯ ভাগ। এই বোর্ড থেকে মোট ১৪ হাজার এক শ’ ৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

দিনাজপুর বোর্ডে ৯২.৪৩ ভাগ পরীক্ষার্থী পাস করেছেন। মোট ১৫ হাজার তিন শ’ ৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন এই বোর্ড থেকে।

রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ৯৭.২৯ ভাগ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার আট শ’ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৮৯.৩৯ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৩ হাজার সাত শ’ ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পান এই বোর্ড থেকে।

৯৮.১১ ভাগ শিক্ষার্থী এইসচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন যশোর বোর্ড থেকে। মোট ২০ হাজার আট শ’ ৭৮ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এই বোর্ড থেকে।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৯৫.৭১ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ছয় শ’ ৮৭ জন।

মাদরাসা শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৭.৪৫ ভাগ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষাবোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন ৯২.৮৫ ভাগ শিক্ষার্থী।

করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেয়া হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa