সুনামগঞ্জের শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে পরিষদের অফিস সহায়ক সাদ্দাম হোসেনের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ ভবনের মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।সাদ্দাম হোসেন উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
