বরগুনা সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ওই ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান। মঙ্গলবার (দুপুরে) এ আদের দেন দ্রুত বিচার আদালতের বিচারক নাহিদ হোসেন।
আদালত সুত্রে জানা যায়, গত বছরের ১২ জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় সতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও তার কর্মীরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং মজনু নামে একজনকে কুপিয়ে জখম করে তারা। ঘটনার পরদিন ১৩২ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক কিসলু। এ মামলায় আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন। ফলে আজ তার রিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।
মামলার বাদী মুজিবুল হক কিসলু বলেন, আমার নির্বাচনী গনসংযোগে হামলা ও ভাংচুর চালায়। এসময় তিনি আমার কর্মী মজনুকে কুপিয়ে মারাত্মক জখম করে। মজনু দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো। আমি মামলা করলেও তিনি আদালতে হাজির হয়নি৷ তাই আদালত এই আদেশ দেন।
চেয়ারম্যান মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, সাংবাদিকরা আমার বিরুদ্ধে নিউজ করলেই কি আমার ফাঁসি হবে?। না, আমার কিছুই হবে না। আপনারা বরং কিসলুর (বাদী) বিরুদ্ধে একটা নিউজ করেন।
