বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. ইমাম হোসেন জিদান (১৫) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে ।সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬.১৫ মিনিটের দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় পনু চেয়ারম্যানের বাসার সামনে এঘটা ঘটে।

আহত ইমাম হোসেন জিদান একই এলাকার মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে। বরগুনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, জিদান কোচিং থেকে আসার সময় ১০ থেকে ১৫ জনের একটা দল এসে জিদানকে মারতে শুরু করে , একপর্যায়ে হামলাকারীদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে জিদানের মাথায় আঘাত করলে জিদান মাটিতে লুটিয়ে পড়ে । এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্বজনরা জানায়,জিদানের বাবা ৫ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জিদানের বড় ভাই প্রিন্স হাসান ও জিদান দুজনেই নানা বাড়ি থেকে পড়াশোনা করে জিদান অত্যন্ত মেধাবী ছাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

জিদানের মামাতো ভাই জিকু বলেন, জিদান এতিম। বাবা মারা গেছে পাঁচ বছর আগে মাও কাছে নেই। আমাদের বাড়িতে থেকেই দুই ভাই লেখাপড়া করে দুই ভাই অত্যন্ত মেধাবী। শুনেছি বিকেলে জিদানের বন্ধুদের সাথে কিছু বখাটে ছেলেদের সাথে কথা-কাটাকাটি হয়। এসময় ও পাশে ছিলো। ওই ছেলেরাই মনে হয় রাতের আধারে হামলা করেছে।

আহত জিদান বলেন, কোচিং থেকে বাসায় ফিরছিলাম আমি আর আমার বন্ধু রাইয়ান ও বাসায় চলে যাওয়ায় আমাকে পিছন থেকে আট থেকে দশজন আমার উপরে ঝাঁপিয়ে পরে কিল ঘুষি লাঠি দিয়ে মারে আর বলতে ছিল রাইয়ান কই বল। আমাকে কেন মারা হইলো আমি জানিনা তবে বিগত দিনেও তারা অনেক নিরীহ ছেলেকে মারধর করেছে।

বরগুনা সদর থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বলেন, এম এস এর সম্পর্কে আমি অবগত তবে এখনো লিখিত অভিযোগ করেনি এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।