বামনা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলামীনের পক্ষ থেকে শনিবার বেলা ১২ টায় বামনার দুই শতাধিক অসহয় দুস্থ পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন স্বজন সমাবেশকে।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও বামনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বামনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন বলেন, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। উত্তর কাকচিড়া এলাকা নদী তীরবর্তী হওয়ায় শীতের প্রকোপ আরও বেশী। তাই স্থানীয় অসহায়দের কথা চিন্তা করে আমি নিজ অর্থায়নে সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
এবিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ছাত্রলীগ মানেই মানবতার ফেরিওয়ালা। আলআমিনের এমন উদ্যোগ জেলা ছাত্রলীগের জন্য অহংকার। পরবর্তীতে তার এমন মানবিক কর্মকাণ্ড সর্বাত্মক সহযোগিতা করবে জেলা ছাত্রলীগ।
