বিয়ানীবাজার উপজেলায় আরোও ২৭ জনের প্রাণ ঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানাযায়, বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে। নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৯৬ জন, এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালের র‌্যাপিট এন্টিজেন টেস্ট করা হলে এতে ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন,অপর ১২জন কে সিলেটের পিসিআর ল্যাব টেস্টে আক্রান্ত পজিটিভ আসে।

বিয়ানীবাজারে প্রাণ ঘাতি করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তৃতীয় ধাপে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে,চিকিৎসকরা বলেন আমরা দেখি সারা বিশ্ব যখন এই করোনা ভাইরাসের ভয়ংকর সংক্রমন থেকে এবং তা প্রতিরোধে সচেতন হচ্ছে, তখন আমাদের দেশে সিলেটের বিয়ানীবাজারে মাস্ক ছাড়া সচরাচর চলাচল করে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছ। সচেতন না হলে বাচার আশা খুব কম, তিনি আরও বলেন আমরা মনে করি নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার সকলের জন্য খুবই জরুরী।