ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ৩১৩ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যায়নি কেউ। উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ জন । বুধবার (২৬ জানুয়ারি ) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন ময়মনসিংহ তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), ত্রিশালের সবেদ আলী (৮০), টাঙ্গাইল সদরের মান্নান আলী (৬০), ধনবাড়ির আরিফ (২২), কিশোরগঞ্জের শোভা (১৮) ।

ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ২৭২ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৫ জন । করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭৭ জন এর মধ্যে করোনা আক্রান্ত ৪৪ জন আইসিইউতে ভর্তি আছেন ৭ জন । গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১৯৯ জন এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa