ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাগেরহাটে ২৪ ঘন্টায় ২৫ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
বাগেরহাটে ২৪ ঘন্টায় ২৫ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে জেলায় করোনার সংক্রমণের হার ৩২.০৫ শতাংশ। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১৫০ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।আক্রান্ত ২৫ জনের মধ্যে মোল্লাহাট উপজেলায় ৮টি নমুনা পরীক্ষায় ৬ জনের, ফকিরহাটে ১৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের, মোংলায় ২০টি নমুনা পরীক্ষায় ২ জনের, চিতলমারীতে ১০টি নমুনা পরীক্ষায় ৩ জনের, কচুয়াতে ৮ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং সদরে ১৩টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত ২৫ জনের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এনিয়ে জেলায় গত এক সপ্তাহে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা
শনাক্ত হয়েছে। বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এতে জেলায় সংক্রমণ হার নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa