ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ, টিকা নিতে শিক্ষার্থীদের ভীড়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৮৩ বার পঠিত
বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ, টিকা নিতে শিক্ষার্থীদের ভীড়

বাগেরহাটে করোনা আক্রান্তদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় করোনা সচেতনায় সংক্রমোন রোধে শিক্ষার্থীদের ভীড় বাড়ছে টিকাদান কেন্দ্রেগুলোতে এবং গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ৫০শতাংশে পৌছেছে। রবিবার (২৩ ডিসেম্বর) বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের প্রচুর ভীড়। শিক্ষার্থীদের ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে টিকাদানের সাথে সংশ্লিষ্টদের। শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠান কেন্দ্রীক আলাদা আলাদা দিন ও সময় নির্ধারণ করে দিলে ভীড় এড়ানো সম্ভব হবে। সরোজমিনে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রের সামনে দেখা যায় লম্বা লাইনে দাড়িয়ে কয়েক হাজার শিক্ষার্থীসহ টিকা গ্রহনের অপেক্ষা করছেন। বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান থেকে এসেছেন তারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই নেই তাদের মাঝে। বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়,বাগেরহাট জেলায় ৬ষ্ট শ্রেনী থেকে এইচ এসসি পর্যন্ত ( ১২ থেকে ১৭ বছর ) বয়স পর্যন্ত ১লাখ ৫২ হাজার ৬শ৪৪ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছে। এই সংখ্যাকে শিক্ষার্থীদের টিকা গ্রহনের হার শতভাগ বলে দাবি করেছেন স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে ২২ জানুয়ারি বিকেল পর্যন্ত ৪০হাজার ২শ ৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। যা ১ম ডোজ গ্রহনকারীদের শত করা ২৯দশমিক ৪৮ ভাগ। এছাড়া বাগেরহাট জেলায় প্রাপ্ত বয়স্ক ১০ লাখ ৯৬ হাজার ১শ ১৭ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে ।

যা মোট জনসংখ্যারি৬২ দশমিক ৪৯ শতাংশ। প্রাপ্ত বয়স্কদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৮ শ ১৬ জন। বুষ্টার ডোজ দেয়া নিয়েছেন ২০ হাজার১শ১২জন। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি বলেন, কোভিড-১৯ প্রতিরোধী টিকা দেওয়ার ক্ষেত্রে বাগেরহাট জেলা অনেক এগিয়ে রয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৩ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আসাকরি এই সংখ্যাকে আমরা শতভাগে নিতে পারব। যারা টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহনের অনুরোধ করেন তিনি। এ দিকে,বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হিসেবে এই হার ৫০ শতাংশ।

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন, কচুয়ায় ১ জন, ফকিরহাটে ৫ জন, মোংলায় ১ জন এবং শরণখোলা উপজেলায় ৭ জন রয়েছেন। বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় বাগেরহাটে ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ শতাংশ। জানুয়ারি মাসের মধ্যে গত ২৪ ঘন্টার এই হার সর্বোচ্চ বলে জানান তিনি। তিনি আরো বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই অবস্থায় জনগনকে টিকা নিতে এবং আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa