ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত

শনিবার, ৩০ নভেম্বর ২০১৯   ৪৬১ বার পঠিত
‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত

সাতীরা প্রতিনিধি
সাতীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে- নিহতরা ছিনতাইকারী।
নিহতরা হলেন- শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮)। শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে তিনি বসবাস করতেন।
সাতীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি সাতীরার কালিগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। তারা স্বীকার করে ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাতীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছিল পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa