ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একদিনে করোনা শনাক্ত ছাড়ালো ৫ হাজার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৯১ বার পঠিত
একদিনে করোনা শনাক্ত ছাড়ালো ৫ হাজার

দেশে করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার দুই শ’ ২২ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে আটজনের। রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৬৪২ জনের করোনা শনাক্তে পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮২ ভাগ। ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯৩ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

করোনা ভাইরাস সংক্রমণে এই পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার সাত শ’ ১১ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে মহামারী এই ভাইরাসে সংক্রমিত প্রথম একজনের মৃত্যু হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa