শনিবার (১৫ জানুয়ারী) রাত ৭টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম ও এএসআই রাজিব সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ আলী আছকর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মোঃ আলী আছকর (৫৯), রাজনগর উপজেলার ২নং উত্তরবাগ ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।পুলিশ জানায়, আলী আছকর বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তার কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ১৬ হাজার টাকা।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ১ কেজি গাঁজাসহ মোঃ আলী আছকর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।