মৌলভীবাজার সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও শীতকালীন চুরি ডাকাতি রোধকল্পে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ২ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারী) মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) ও এসআই খাইরুল বাশারের নেতৃত্বে সদর মডেল থানার দুইটি সাদা পোশাকের বিশেষ আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালানা করে দু’জন সাজা পরোয়ানাভূক্ত আসামী ১. সান্টু রঞ্জন দেব , পিতা সবোধ রঞ্জন দেব, সাং মাতুরা নগর ২. শ্যামল মিয়া, পিতা ইউসুফ আলীকে শহরের বেরীরপাড় থেকে এবং পরোয়ানাভূক্ত চার আসামী ১. রুবেল মিয়া, পিতা নাজির মিয়া, সাং মোস্তফাপুর ২. জিলু মিয়া পিতা মৃত নাজিম উল্লাহ, সাং পাহাড় বর্ষিজোড়া ৩. জাহাঙ্গীর মিয়া পিতা মৃত সুরুজ মিয়া, সাং নিতেশ্বর ৪. হোসেন মিয়া, পিতা এখলাস মিয়া, সাং কাদিপুর, থানাও জেলা মৌলভীবাজার তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

এব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৬ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সদর মডেল থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।