মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নব দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার ।
সংস্থার সভাপতি হাফেজ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও রিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল আমিন,গোরারাই বাজার কমিটির সভাপতি খালিছুর রহমান,ইসমাইল মিয়া।
সংস্হার সদস্য,তারেক,মাহবুব,জিহাদ,খাইরুল ইসলাম,মনসাদ,তারা প্রায় অর্ধ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণী অনুষ্ঠান শেষে ১নং খলিলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আবু মিয়া চৌধুরীকে এবং ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার, আব্দুল্লাহ আল আমিন,৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ইলিয়াছ মিয়াসহ ক্লাবের সদস্য তারেক আহমদকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।।
