ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী রেলওয়ে ও মহানগর শ্রমিক লীগের পদ থেকে মেহেদী হাসানকে অব্যহতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ৩০১ বার পঠিত
রাজশাহী রেলওয়ে ও মহানগর শ্রমিক লীগের পদ থেকে মেহেদী হাসানকে অব্যহতি

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান কে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী সদর দপ্তর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
গত রবিবার (০৯ জানুয়ারি) রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল স্বাক্ষরিত এক প্যডের মাধ্যমে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, মেহেদী হাসান যেহেতু জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ সাধারণ সম্পাদক এবং রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সম্পাদক পদেও আছে।

এ কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি একাধিক দায়িত্বশীল পদে থাকতে পারবে না। তাই মেহেদী হাসানকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল পদে থাকার কারণে অধীনস্থ ইউনিটে রাজনৈতিক স্থবিরতা লক্ষ করা যাচ্ছে।
এর প্রেক্ষিতে সিদ্ধান্তসমুহ পর্যালোচনা পূর্বক গত ০৮ জানুয়ারি নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী সদর দপ্তর শাখাকে সুশৃঙ্খল, গতিশীল ও শক্তিশালী করার স্বার্থে উক্ত সংগঠনের সম্পাদক পদ থেকে ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ সাধারণ সম্পাদক পদ থেকে অতিসত্ত¡র অব্যহতি নেওয়ার জন্য সর্বসস্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa