ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে করোনা উপসর্গে তরুণীর মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ২৮২ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা উপসর্গে তরুণীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এর বাইরে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে আর কোনো প্রাণহানির খবর নেই। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।
তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে এক তরুণী মারা গেছে। তার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৫ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৪ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa