রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে এএসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জুড়ী উপজেলার বেলাগাঁও থেকে জিআর ৫২/২১ এর পরোয়ানাভূক্ত আসামী জাহেদ আলী ওরফে জায়দুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃত জায়দুল ইসলাম জুড়ী থানার বেলাগাঁও গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

অপর অভিযানে একই উপজেলায় জুড়ী থানার এএসআই জোসেফ আহমদ জিআর ১১২/২১ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী গোপাল মাদ্রাজী (৫৫) কে গ্রেফতার করেন। আসামী গোপাল মাদ্রাজী জুড়ী থানার শিলুয়া চা বাগান এলাকার মৃত সামলু মাদ্রাজীর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের পৃথক দুটি আভিযানিক দল জিআর মামলায় পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।