ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জে পুজা মন্ডপের পাশ থেকে কোরআন শরীফসহ যুবক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১   ৩২৪ বার পঠিত
হবিগঞ্জে পুজা মন্ডপের পাশ থেকে কোরআন শরীফসহ যুবক গ্রেফতার

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সার্বজনীন পূজা মন্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরীফসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। বর্তমানে ওই যুবককে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন ওই যুবক তাদেরকে জানিয়েছেন তার নাম মিজান, বাড়ি নোয়াখালি।

প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপের চারপাশে ঘুরাফেরা করছিল। এ সময় সেখানকার কয়েকজন লোক সন্দেহজনকভাবে তাকে নজরে রাখেন। এক পর্যায়ে ওই যুবক মন্ডপের পেছনে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে পবিত্র কোরআর শরীফ পাওয়া যায়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন বলেন, ‘ওই যুবককে স্থানীয়রা আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে তার নাম পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় তার নাম মিজান, বাড়ি নোয়াখালি। এক পর্যায়ে সে নিজেকে পাগল দাবি করে। পরে আমরা আর সময় ক্ষ্যাপন না করে পুলিশকে খবর দেই।’

খবর পেয়ে চৌধুরীবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ওসি তদন্ত দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই যুবকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি তদন্ত দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa