ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুমিল্লার পূজামণ্ডপে ঘটনায় মেয়র পিএস বাবুকে গ্রেফতার।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৭ নভেম্বর ২০২১   ৩২৪ বার পঠিত
কুমিল্লার পূজামণ্ডপে ঘটনায় মেয়র পিএস বাবুকে গ্রেফতার।

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মণ্ডপে ভাঙচুর ও নাশকতা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ব্যক্তিগত সহকারীকে (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (৬ নভেম্বর) রাতে বাবুকে খাগড়াছড়ির সাজেক থেকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সাজেকের একটি রিসোর্ট থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে পুলিশ ও পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এরপর থেকে বাসায় তালা বন্ধ করে পরিবার নিয়ে পালিয়ে যান।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মণ্ডপে কোরআন রাখায় ইকবাল হোসেন প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেও ওইদিন সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে মেয়র পিএস বাবু অন্যতম।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa