ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বরিশালে উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ আগস্ট ২০২১   ৩৪৩ বার পঠিত
বরিশালে উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে

বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। শনিবার (১৪ আগষ্ট) বেলা ২টায় ব্রীজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্য দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। চলতি বছরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রীজটি উদ্বোধন করার কথা ছিল।

স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার, জাহাঙ্গীর শেখ জানান, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রীজের ২টি গার্ডার ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রীজ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলে জানা যায়।

ওটিবিএল কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবরে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa