রাব্বে কারিম মানবজাতিকে সংশোধন করার জন্য এবং উভয় জগতের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। কখনো নবীদের মাধ্যমে নসিহা করেছেন। আবার কখনো আয়াতে কারীমা নাযিল করেছেন। কারণ মানবজাতিকে আল্লাহতায়ালা অত্যন্ত স্নেহ করে সৃষ্টি করেছেন। আল্লাহ চান যে প্রতিটি বান্দা আমার পুরোপুরি আনুগত্য করুক। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পাক। জান্নাতের অমীয় সুধা পান করুক। আল্লাহর ঐশীবাণী আল-কোরআনে অসংখ্যবার জান্নাতের নেয়ামতের কথা বর্ণনা করে চিরস্থায়ী শান্তির নীড়ে প্রবেশ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর জাহান্নামের অসহনীয় শাস্তির ব্যাপারেও সতর্ক করেছেন। যাতে করে বান্দা সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত হয়। গুনাহমুক্ত সাচ্ছন্দময় জীবন যাপন করে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন, যেন মানবজাতি ঐ সমস্ত গুণে গুণান্বিত হয়ে আল্লাহর বিশেষ বান্দাদের দলভুক্ত হতে পারে। মুনাফিক এবং কুফফারদের অবস্থা বর্ণনা করেছেন, যাতে করে বিপথগামী লোক গুলো নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসংশোধনের পথ বেছে নেয় এবং আল্লাহর রাগ থেকে রেহাই পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৩-৭৪ আয়াত পর্যন্ত তার বিশেষ বান্দা দের বারোটি গুণের কথা সাবলীল ভাষায় উল্লেখ করেছেন। যদি কোন ব্যক্তি নিজের জীবনের এই গুনগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে পরকালে তার কোন ভয়-ভীতির আশঙ্কা নেই। এমনকি পার্থিব জীবনে অত্যন্ত সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে ইনশাআল্লাহ। প্রথম গুন : ” আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা নম্রতা সহকারে চলাফেরা করে” অর্থাৎ দাম্ভিক অহংকারীকে চলাফেরা করে না। স্থিরতা গাম্ভীর্য ও বিনয়ের সাথে চলাফেরা ওঠা-বসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাটতেন মনে হত যেন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। হযরত হাসান বসরী রহ: বলেন যে মুমিনের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ চক্ষু ,কর্ণ হাত-পা আল্লাহর সামনে হীন ও অক্ষম অবস্থায় থাকে। ফলে জ্ঞানহীন মূর্খ লোকেরা তাদেরকে দেখে অপারগ ও পঙ্গু মনে করে। অথচ তারা পঙ্গুও নয় দুর্বলও নয় বরং তারা সুস্থ ও সবল। তার উপর আল্লাহর ভীতি প্রবল যা অন্যদের উপর নেই। তাদেরকে পার্থিব কাজকর্ম থেকে পরকালের চিন্তা নিবৃত রাখে। আল্লাহর বিশেষ বান্দার দ্বিতীয় গুন: “যখন অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের সাথে কথা বলে তারা বলে সালাম” অর্থাৎ মূর্খদের অসৌজন্যমূলক কথার জবাব দেয় না এবং কোন রকম প্রতিশোধ গ্রহণ করে না ,যাতে করে সে ব্যতীত অন্য কেউ কষ্ট না পায় এবং তারা নিজেরাও গুনাগার না হয়। তৃতীয় নাম্বার গুণ : তারা রাত্রিযাপন করে তাদের পালনকর্তার সামনে সেজদারত ও দন্ডায়মান অবস্থায়। আল্লাহর ইবাদতের জন্য রাত্রি জাগরন এর কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে, সারাদিনের ক্লান্তি শেষে রাতের সময়টি হচ্ছে নিন্দ্রা ও আরামের সময়। সমস্ত আরাম-আয়েশ কে ছুঁড়ে ফেলে প্রতিপালকের সামনে দন্ডায়মান হওয়া যেমন কষ্টকর, সেইসাথে রিয়া বা লৌকিকতারও কোনো সম্ভাবনা থাকেনা। কারণ একদিকে রাতের ঘুটঘুটে আঁধার এ পৃথিবীতে নেমে আসে নিস্তব্ধতা। অপরদিকে লোকেরাও থাকে গভির ঘুমে। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যে তারা দিবারাত্রি আল্লাহর ইবাদতে প্রভুর দাসত্বের মধ্যে অতিবাহিত করে। হাদিসে এসেছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন: তোমরা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় কর। কেননা এটা তোমাদের পূর্ববর্তী সব নেক বান্দাদের অভ্যাস ছিল। আর তাহাজ্জুদ আল্লাহ তাআলার নৈকট্য দানকারী। মন্দ কাজের কাফফারা এবং গুনা থেকে নিবৃত কারী। (তিরমিজি ) আল্লাহর বিশেষ বান্দার চতুর্থ গুণ: তারা বলে হে আমার প্রতিপালক আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন, এবং শাস্তি তো নিশ্চিত বিনাশ। আর জাহান্নাম আশ্রয় স্থল ও বসতি হিসেবে কত নিকৃষ্ট। সুতরাং আমাদের সবার উচিত এবাদত এর সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প করা। কখনো কোন গোনা হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া। আল্লাহর প্রিয় বান্দার পঞ্চম গুন: “আল্লাহর প্রিয় বান্দারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতাও করে না বরং উপ এর মধ্যবর্তী সমতা বজায় রাখে “। আরবি” ইসরাফ” শব্দের অর্থ সীমা অতিক্রম করা। অপব্যয় করা অর্থাৎ আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করা যদিও অতি সামান্য হয়। এবং প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা ও অপব্যয় এর অন্তর্ভুক্ত। আর গুনাহএর কাজে যা-ই খরচ করা হয় তা অপব্যয় তথা হারাম। পবিত্র কুরআনে এসেছে আল্লাহ বলেন: অপচয়কারী শয়তানের ভাই। মোট কথা হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজে ব্যয় করার আদেশ দিয়েছেন তাতে কার্পণ্য করে ব্যয় করার অর্থ হচ্ছে কৃপণতা। সুতরাং একদম ব্যয় না করা অনেক বড় গুনাহের কাজ। দ্বীনের কাজে ব্যয় করার মধ্যে কার্পণ্য করা মোমিনের কাজ হতে পারে না। বিশেষ বান্দার ষষ্ঠ গুণ: আল্লাহর প্রিয় বান্দা গণ এবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। উল্লেখিত ঐশীবাণী দ্বারা বুঝা গেল শিরক মারাত্বক গুনাহ। এবং মুশরিকদের শেষ পরিণাম হবে অতি ভয়াবহ ও চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন দান করুন। আল্লাহর প্রিয় বান্দা ৭ম ও ৮ম গুন: আল্লাহর প্রিয় বান্দারা এসব গুনাহের ধারের কাছেও যায় না তারা কাউকে অন্যায় ভাবে হত্যা করে না এবং ব্যভিচারের নিকটবর্তী হয় না। শিরক, হত্যা ,জিনা এই তিন প্রকারের গোনাহ সবচেয়ে জঘন্যতম । আল্লাহ বলেন : যারা এই সমস্ত পাপ কাজে লিপ্ত হবে তারা অবশ্যই শাস্তি ভোগ করবে এবং এর শাস্তি হবে অনেক ভয়াবহ। কিন্তু যারা তাওবা করবে এবং বিগত পাপ কাজ সমূহের উপর লজ্জিত হয়ে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে , আল্লাহ তাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ পান্ডার আরেকটি গুণ হচ্ছে যে, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অর্থহীন কাজকর্মকে ভদ্রভাবে এড়িয়ে যায়। আল্লাহ বলেন: যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অর্থহীন ও অনর্থক কাজ কর্ম হয় তখন সম্মান ও মর্যাদা রক্ষা করে ভদ্রভাবে চলে যায়। আল্লাহর নেক বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না কারণ মিথ্যা সাক্ষ্য দেওয়ার যারা অন্যের ন্যায় সঙ্গত অধিকার নষ্ট হয়। অপরদিকে অন্যায় ও অনৈতিক কাজ কে সাহায্য করা হয়। তারা কখনো অন্যায় ও শরীয়ত বহির্ভূত কোনো অনুষ্ঠান বা মজলিশে অংশগ্রহণ করে না। তারা অমুসলিমদের কোন অনুষ্ঠানে শরিক হয় না। বিশেষ বান্দার আরেকটি গুণ হচ্ছে যে, যাদেরকে তাদের পালনকর্তা আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হলে বধির ও অন্ধ এর মত তাতে ঝুঁকে পড়ে না। প্রকৃত মুমিন দের অবস্থা এমন হতেই পারে না, তাদেরকে আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেয়া হবে আর তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। মমিন যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করবে তখন সে গভীর মনোযোগ দিয়ে পড়বে, কোরআন বুঝবে, না বুঝলে বোঝার চেষ্টা করবে। আয়াতে কারীমা নিয়ে গবেষণা করবে। কোরআন পড়বে অথচ কুরআন বুঝার চেষ্টা করবে না, গবেষণা করবে না এটাতো মুমিনের বৈশিষ্ট্য হতেই পারে না। আল্লাহ বলেন: অতঃপর তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করেছেন। তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না তাদের অন্তরসমূহ তালাবদ্ধ। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি গুণ হচ্ছে, তারা তাদের স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ বলেন যারা বলেছে যে আমাদের প্রভু আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা স্বরূপ বানিয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দাও। আল্লাহর বান্দাগণ শুধু নিজেরাই উত্তম বৈশিষ্ট্য ও গুণাবলী অধিকার হবে এমন হতে পারে না। তারা চায় তাদের সন্তানরা ও যেন এ ধরনের বৈশিষ্ট্য ও গুণাবলী অর্জন করে। এবং তাদের স্ত্রীগণ যেন তাদের মতো উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হয় যাতে করে তাদের মন আনন্দে ভরে যায়। আল্লাহর নেক বান্দাদের আকাঙ্ক্ষা তাদের সন্তান স্ত্রীগণ যেন আল্লাহকে ভয় করে চলে। স্ত্রী ও সন্তান যদি আল্লাহর অনুগত হয়ে চলে তাহলে একজন মুমিনের জন্য এর চেয়ে বড় প্রশান্তি আর কিছুই হতে পারে না। আর যদি তারা আল্লাহর অবাধ্য হয় তাহলে এর চেয়ে বড় কষ্টের আর কিছুই নেই। ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ যারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে তিনি যেন তাদের ঔরস থেকে এমন সন্তান সৃষ্টি করেন যে তাঁর আনুগত্য করবে ও শুধুমাত্র তাঁরই এবাদত করবে তার কোনো শরিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বান্দার বৈশিষ্ট্য আলোচনা করার পর পুরস্কারের কথাও আলোচনা করে দিয়েছেন। আল্লাহ বলেন তাদেরকে পুরস্কৃত করা হবে জান্নাত যা তাদের ধৈর্যের ফল, তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে। সেখানে তারা চিরকাল বসবাস করবে। বসবাস ও আবাসস্থল হিসেবে তা কতইনা উত্তম! আল্লাহ এসব গুণাবলী অর্জন করা আমাদেরকে জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়ার তৌফিক দিন, আমীন।

মোহাম্মদ শরীফ
শিক্ষার্থী : হাটহাজারী মাদ্রাসা