ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০২ এপ্রিল ২০২১   ৩৪৭ বার পঠিত
যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

কোভিড-১৯ সংক্রমণ রোধে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে ‘রেড লিস্টে’ যুক্ত হয়েছে ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া ও বাংলাদেশের নাম। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘রেড লিস্ট’ এর ব্যাখায় বিবিসি বলছে, এর অর্থ হলো, আগামী ৯ এপ্রিল থেকে এইসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।

এর আগে বৃহস্পতিবার (০১ এপ্রিল) যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই নিষেধাজ্ঞা ৩রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হচ্ছে:- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa