ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেবে বেসিক ব্যাংক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ মার্চ ২০২১   ৪২২ বার পঠিত
ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেবে বেসিক ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি গুরুত্ব দেবে এখন থেকে বেসরকারি বেসিক ব্যাংক। ছোট ছোট ঋণ দিয়ে দেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করতে চায় ব্যাংকটি। বুধবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর আমচত্বরে পঞ্চম উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেসিক ব্যাংক দেশের সেরা একটি ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের আমানত কখনও খোয়া যাবে না। এটা নিশ্চিত করা হয়েছে। এখন থেকে বেসিক ব্যাংক বড় বড় ঋণ দেবে না। ছোট ছোট ব্যবসায়ীদের আরও বেশি গুরুত্ব দেয়া হবে যাতে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের আরেক পরিচালক রাজীব পারভেজ। তিনি বলেন, এক সময় বেসিক ব্যাংককে অন্যান্য ব্যাংকগুলোকে অনুসরণ করতে বলা হতো। বিসিএসের চাকরি ছেড়েও এখানে কর্মকর্তারা যোগ দিয়েছেন। এ রকম দক্ষ কর্মকর্তা ব্যাংকে আছে। অতীতে যা কিছু ভুল হয়েছে তার সবই শনাক্ত করা হয়েছে। সবকিছু ভুলে তারা আবারও এগিয়ে যেতে চান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমদ হোসেন, রাজশাহী শাখার সহকারী মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাটোর শাখা ব্যবস্থাপক ওয়াজি উদ্দীন মো. সাইফুল্লাহ, রাজশাহীর আমচত্বর উপশাখা প্রধান মতিউর রহমান প্রমুখ। অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের পঞ্চম উপশাখার উদ্বোধন করেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa