ঢাকা
২১ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   ১০৫ বার পঠিত
হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সোমবার (৪ মে) আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। পরে মঙ্গলবার (৫ মে) কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সামরিক ঘটনার পর নতুন করে উত্তেজনা বেড়েছে। এতে পরিস্থিতি আরও সংঘাতের দিকে যেতে পারে এমন আশঙ্কাই তেলের বাজারে প্রভাব ফেলছে।

এ দিকে এই অস্থিরতা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us