ঢাকায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁদের গ্রেফতারের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং মামলার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।





মন্তব্য করুন