ঢাকা
২১ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

শীতার্ত মানুষের পাশে রমেক বিডিএস-১৪ ব্যাচ: লালমনিরহাটে ১০০ কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   ৩১৪ বার পঠিত
শীতার্ত মানুষের পাশে রমেক বিডিএস-১৪ ব্যাচ: লালমনিরহাটে ১০০ কম্বল বিতরণ

উত্তরাঞ্চলের তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর মেডিকেল কলেজের বিডিএস-১৪ ব্যাচ। তাদের উদ্যোগে লালমনিরহাটে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ই জানুয়ারি) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় নাঈম ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঈম ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি, লালমনিরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আল হাসান এবং লালমনিরহাট সদর দক্ষিণ থানার শিবিরের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

আয়োজকরা জানান, লালমনিরহাট একটি অবহেলিত জেলা এবং প্রতিবছর উত্তরাঞ্চলে তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত অতিথিরা রমেক বিডিএস-১৪ ব্যাচের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরাও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us