
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের মামার বাড়ী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলাম রবিনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সভাপতি ফখরুল ইসলাম নোমানী, মৌলভীবাজার প্রেসক্লাবের একাংশের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, অপর একাংশের সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুমান আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ আহমদ, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সাংবাদিক সমিতি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক এ কে অলক।
ইফতার আয়োজন উপ-কমিটির সদস্য জোবায়ের আহমদ, মামুনুর রশীদ তরফদার, মো. পায়েল আহমদ, সাইফুল ইসলাম, মো. অপু আবুল হাসান এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের সংবাদকর্মীরা।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মৌলভীবাজারে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। তারা বলেন, নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা জরুরি। শুধু মোবাইল ফোন হাতে নিলেই সাংবাদিক হওয়া যায় না—সাংবাদিকতার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, নৈতিকতা ও পেশাগত দক্ষতা।
ইফতার মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিনের পক্ষে দোয়া পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের সানি ইমাম মাওলানা আকিকুল ইসলাম।
