মেরে ফেললেও নিয়ম ভাঙ্গতে নারাজ ইবির নবনিযুক্ত উপাচার্য

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ১:২৯ অপরাহ্ণ

মেরে ফেললেও নিয়ম ভাঙ্গতে নারাজ ইবির নবনিযুক্ত উপাচার্য
apps

মেরে ফেললেও কোন নিয়ম ভাঙ্গতে নারাজ বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তিনি বলেন, আমাকে মেরে ফেলতে পারেন আপনারা কিন্তু আমি নিয়ম ভাঙ্গতে রাজি না। আস্তে ধীরে যদি বেঁচে থাকি তাহলে আমরা সমন্বিতভাবে শেয়ারিংয়ের মাধ্যমে কাজ করবো। যার ন্যায্য পাওনা চাইতে হবেনা। শুধুমাত্র আমার নজরে আনবেন।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নতুন ভিসিকে সংবর্ধনা প্রদানকালে এসব কথা বলেন ভিসি। সৌজন্য সাক্ষাতে তাদের বিভিন্ন সময় বিভিন্ন যৌক্তিক দাবী মেনে নেওয়ার ব্যাপারে অনুরোধ করেন কর্মকর্তারা।

ভিসি বলেন, আমরা প্রতিষ্ঠানকে ভালোবাসবো, প্রতিষ্ঠানের প্রাণ হলো এর কর্মী। প্রতিষ্ঠানের প্রাণ হলো বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আপনার ভেতরে কষ্ট থাকবে আর সেখানে ন্যায় বোধ থাকা সত্ত্বেও সেটা প্রতিপাদন করতে পারবোনা, সেটা আমি ভাবিনা। আপনাদের ন্যায্য প্রাপ্তি সেটা আমার নলেজে আসবে, এতটুকু আমার সময় লাগবে। এসময় তিনি তাদের দাবী যৌক্তিক হলে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া নিয়মের ব্যত্যয় ঘটলে তা কখনো মেনে নেবেনা বলেও জানান।

এর আগে সকাল সাড়ে ১০ টায় সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দাপ্তরিক কর্ম শুরু করেন ভিসি। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভিসির কার্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব নিযুক্ত ভিসিকে ফুল দিয়ে বরন করে নেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এছাড়া তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১ মাস ধরে ভিসি পদ শূন্য থাকার পর গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালাম। পরে তিনি গত ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে যোগদান করেন। তবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ এখনো শূন্য রয়েছে বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com