যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে টাস্কফোর্সের এক অভিযানে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং বিজিবির বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান।
বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের একটি কুরিয়ার কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, প্রসাধন সামগ্রী ও হারবাল পাউডার।
টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com