ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বছরের শেষ সূর্যগ্রহণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   ৫১২ বার পঠিত
বছরের শেষ সূর্যগ্রহণ

বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়। এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকেও আংশিক দেখা গেছে। ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় সকাল ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয় ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। দেশের অন্যান্য অঞ্চলেও কয়েক মিনিট এদিক-সেদিক হয়ে শুরু হয়েছে এবং একইভাবে শেষও হয়েছে।

এদিকে, এই সূর্যগ্রহণ খালি চোখে না দেখার জন্য পরামর্শ দেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘সূর্যগ্রহণের সময় অতি বেগুনি রশ্মি আসে। এই ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে আমাদের চোখ এবং স্বাস্থকে রক্ষার জন্য খালি চোখে তাকানো ঠিক নয়। দেখতে হলে সুরক্ষা নিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে তারা দূরবীন বা এরকম কিছু যন্ত্র আছে দেখার মতো। সেগুলো ব্যবহার করা প্রয়োজন।’

ঢাকা ছাড়া ময়মনসিংহে এই সূর্যগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৬ মিনিটে এবং শেষ হবে ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে। চট্টগ্রামে শুরু হয়েছে ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে এবং শেষ হবে ১১টা ৫৮ মিনিটে। সিলেটে শুরু হয়েছে ৯টা ৩৬ সেকেন্ডে এবং শেষ ১২টা ৩ মিনিটে। খুলনায় শুরু হয়েছে ৯টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ ১২টা ৮ মিনিট ৬ সেকেন্ডে। বরিশালে শুরু হয়েছে ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে। রাজশাহীতে শুরু হয়েছে ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে এবং শেষ ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে। আর রংপুরে শুরু হয় ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে। তবে দেশের আকাশে মেঘ রয়েছে। তাই কোনো কোনো জায়গায় স্পষ্ট দেখা যায়নি।

আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা জানায়, বাহরাইনের উরায়ারারের দক্ষিণ-পশ্চিম দিকে বিএসটি সময় ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয়ভাবে এই সূর্যগ্রহণ শুরু হয়। কেন্দ্রীয় গ্রহণ শেষ হয় ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে বিএসটি সময় ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ হয় মালাক্কা প্রণালিতে রূপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বিএসটি সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa