ঢাকা
২৫ জুন ২০২৬

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৪০ বার পঠিত
টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইলিয়াস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। র‍্যাবের দাবি, তিনি একজন রোহিঙ্গা ডাকাত।

 

ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাবের ভাষ্যমতে, গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়।

 

এ সময় গুলিবিদ্ধ হন ডাকাত ইলিয়াস। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তর‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয় বলে দাবি করেন র‍্যাবের এই কর্মকর্তা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa