ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জয়পুরহাট পাঁচবিবিতে ‘বড়দিন’ উদযাপিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৪১৮ বার পঠিত
জয়পুরহাট পাঁচবিবিতে ‘বড়দিন’ উদযাপিত

দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় পাঁচবিবি উপজেলার পাথরঘাটা ক্যাথলিক মিশনে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন মিশনের ফাদার আগাপিত বাস্কে। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনা করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্নভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে।এছাড়াও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্ট্রান সম্প্রদায়ের লোকজন অংশগ্রহন করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa