ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

জুড়ীতে নবনির্বাচিত সাংসদ নাসির উদ্দীন আহমেদ মিঠুর মতবিনিময় সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ২০৩ বার পঠিত
জুড়ীতে নবনির্বাচিত সাংসদ নাসির উদ্দীন আহমেদ মিঠুর মতবিনিময় সভা

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সাংসদ নাসির উদ্দিন আহমেদ মিঠু উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ দস্তেগীর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, নির্বাচনের পর উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়লেখা ও জুড়ী উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সেবা সহজীকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং এলাকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পরে সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa