ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

আট বছরেরও স্ত্রীর মন পেলো না স্বামী

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৪৬৩ বার পঠিত
আট বছরেরও স্ত্রীর মন পেলো না স্বামী

বিয়ের দু’মাস পর স্বামীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছে স্ত্রী। নারীর অভিযোগ, তার স্বামী ব্রিটেনে অন্য এক পুরুষকে বিয়ের পর লুকিয়ে দেশে ফিরে ফের বিয়ে করেছেন তাকে।

এছাড়াও ওই নারী আরো জানিয়েছেন, পাশাপাশি তিনি জেনেছেন তার স্বামী যৌনরোগে আক্রান্ত। এরপরই পুলিশের কাছে প্রতারণার অভিযোগ জানিয়েছেন ওই নারী।২৯ বছরের ওই নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। স্বামীর সমকামী বিবাহের ছবিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

এ ব্যাপারে এক পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে ২০১৯ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন ওই নারী। কিন্তু বিয়ের আট দিনপরও তাদের মধ্যে কোনও যৌন সম্পর্ক হয়নি। তখন নিজের শ্বশুর-শাশুড়িকে বিষয়টি জানান মহিলা। তারপর তারা নিজেদের ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ডানলিমডায়।

এফআইআরে ওই নারী বলেছেন, ‘‘সেই পরীক্ষার ফল জানতে চাইলেই তার উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।’’

স্বামীর সক্ষমতা নিয়ে যখন তার মনে প্রশ্ন জাগছিল তখনই স্বামীর মোবাইল ঘাঁটতে গিয়ে কিছু ছবি দেখতে পান বলে দাবি করেছেন ওই মহিলা। সেই সব ছবি দেখেই তিনি জানতে পারেন, তার স্বামী সমকামী। তখন সেই ছবি নিজের মোবাইলে ট্রান্সফার করে নেন তিনি।

সেই ছবির ভিত্তিতে স্বামীকে প্রশ্ন তিনি। তখনই স্বামী স্বীকার করেন, ব্রিটেনে এক নাইজেরীয় ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। তার মা-বাবাও জানতেন সেই কথা। এর পরই পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa