ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

সাভারে জঙ্গী আস্তানা, একটি বাড়ি সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   ২৪১ বার পঠিত
সাভারে  জঙ্গী আস্তানা, একটি বাড়ি  সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

সাভারের জাহাঙ্গীরণগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গকুলনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুই তলা ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন।
তিনি কয়েকদিন আগে বাড়িটি ভাড়া দিয়েছেন। সন্দেহ করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ রয়েছে।
সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়িটি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us