ঢাকা
১৫ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আল-আমিন (২৫) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার জলকার মাঝদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জলকর মাঝদিয়া গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যায় ওই নারী। সেখানে তাকে ধর্ষণ করে আল-আমিন।

 

 

 

 

এই ঘটনায় ধর্ষণের শিকার নারীর পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন ২০০০, সংশোধিত ২০০৩-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার পর আল-আমিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us