চট্টগ্রামে জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার, ০৯ মার্চ ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
apps

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় তদারকি অভিযান চালিয়ে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে দেখা যায়, নামি-দামি ব্র্যান্ড হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। ​জেন্টেল পার্ক পোশাকের গায়ে বিদ্যমান দামের ওপর ডাবল স্টিকার লাগিয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​শৈল্পিক: বাইরের বা অন্যের উৎপাদিত পোশাককে নিজেদের তৈরি পণ্য হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগে ব্র্যান্ডটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এছাড়া নিষিদ্ধ ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ইন্টার লিঙ্ক কসমেটিকস এবং আর বি কালেকশনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​”পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানো এবং অন্যের পণ্য নিজেদের নামে চালানো স্পষ্ট প্রতারণা। জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

মোহাম্মদ ফয়েজ উল্যাহ, উপ-পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

Development by: webnewsdesign.com