অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১১ ঘটিকায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মো: আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন মিয়ার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা: দীনেশ সুত্রধর, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, ব্যাংকার মোশতাক আহমদ, এডভোকেট জাহেদুল হক কচি, সমাজসেবক জোসেফ আলী চৌধুরী, সৈয়দ আফজাল হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমাদ, হাফিজ আব্দুল আলিম, জহর লাল দত্ত, মো: মকবুল হোসেন খান, মো: আব্দুল মতিন, হেনা চৌধুরী, মুজিবুর রহমান, ডা: সৈয়দ আজিজুল হক, পার্থ দত্ত, , মোহাম্মদ মেরাজ চৌধুরী, মো: আবু রেজা সিদ্দিকী ইমন, মোঃ আনিছুর রহমান ও মামুনুর রহমান চৌধুরী মসু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক রিপন আহমদ, রুবেল আহমদ, আবু তালিব,আব্দুল খালিক, শাহবুদ্দীন, মো: আব্দুল কাইয়ুম, পারভেজ,সৈয়দ অলিউজ্জামান, নাইম, ইশরাম, সোহেল আহমদ,সৈয়দ তারেক, জাকির ও আনিছুর রহমান প্রমুখ।