মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সালামত মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টার দিকে শমসেরনগর সড়কের বড়চেক এলাকায় এ ঘটনাটি ঘটে। সালামত মিয়া বড়চেক গ্রামের রমজান মিয়ার ছেলে। সালামত মিয়া চাতলাপুর সড়কের একটি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী।
স্থানীয়রা জানান, সালামত মিয়া সকালে রাস্তার এক পাশ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
