কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাগেরহাটে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট শহরের মেইন রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ডা. মো. আব্দুর রহমান, সরদার ওহিদুল ইসলাম পল্টু, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, সবেক সেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানী, জেলা ছাত্রদলের সিনিয়ার সহ- সভাপতি নেয়াজ মো. গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, যুবদল নেতা মো. জাহাঙ্গীর শেখ, এসকে বদরুল আলম, কাজী জাহিদুল ইসলাম, মো. সোহেল তরফদার, শেখ দেলোয়ার হোসেন, মনিরুজ্জামন সোহাগ, মোল্লা রাজু আহম্মেদ, মনিরুজ্জামান টুটুক প্রমুখ।
এসময় বক্তারা বলেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ এবং তার সুচিকিৎসা একান্ত প্রয়োজন। বক্তারা বলেন নেত্রীকে নিঃশর্ত মুক্তি না দিলে সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে রাজপদে দূর্বার আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তির আহবান জানান বক্তারা।
